
বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক যেন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং জীবনের প্রতি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়। একইভাবে মার্কেটিং ও প্রোমোশনের কাজেও ফেসবুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন ভাণ্ডার। তৃতীয়পক্ষের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক দুনিয়া, যা ব্যবহার করে অনেকেই অবসর সময় কাটিয়ে থাকেন।
নিচে ১১টি প্রয়োজনীয় এবং মজার ফেসবুক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলোচনা করা হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।
পিকনিক
পিকনিক হচ্ছে ব্রাউজার-বেজড ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন। বলা বাহুল্য, এর আলাদা ওয়েবসাইটই রয়েছে। তবে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যালবামের ছবিগুলো সহজেই সম্পাদনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে
এখানে ক্লিক করুন